মৌলভীবাজারের মুহিত অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

পেশাদার কূটনীতিক মোহাম্মাদ আব্দুল মুহিত ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর, এবার তাঁকে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।

Manual5 Ad Code

অন্যদিকে কূটনীতিক আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

কূটনীতিক মোহাম্মাদ আব্দুল মুহিত

মোহাম্মাদ আব্দুল মুহিত ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। কূটনৈতিক জীবনে তিনি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, কুয়েত, রোম, দোহা, ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডেনমার্কে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাওয়ার আগে যুক্তরাষ্ট্রে ছিলেন। দায়িত্বপালনকালে ডেনমার্কে তিনি বেশ সুনামের সাথে কাজ করেছেন।

Manual7 Ad Code

শিশু–কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে মোহাম্মদ আব্দুল মুহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর মুহিত বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে বসবাস করছেন।

Manual1 Ad Code

রাষ্ট্রদূত মুহিতের বাবা মো. আব্দুল গফুর ছিলেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুলের শিক্ষক। সেই সুবাধে বাবার স্কুলেই পড়াশোনা করেছেন। ১৯৮০ সালে ওই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ১৯৮২ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পেশাদার কূটনীতিক আব্দুল মোহিতের বাবা আব্দুল গফুর  ১৯৭৫ সাল থেকে শ্রীমঙ্গল শহরে বসবাস করেন।  শ্রীমঙ্গলের জনিপ্রয় এই শিক্ষক বাবা মারা গেছেন ২০১২ সালে। তাদের পৈত্রিক ভিটা একই উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার লামুয়া গ্রামে। সেখানেই মুহিতের জন্ম। দুই ভাইয়ের মধ্যে মুহিত ছোট। তাঁর গর্বিত মা জুলেখা খাতুন থাকেন শ্রীমঙ্গল শহরে। বড় ভাই আবদুল মুকিত আমেরিকায় স্বপরিবারে বসবাস করেন। তিনি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। আব্দুল মুকিত বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স-মাস্টার্স করেন। পরে আমেরিকায় গিয়ে পেশা পরিবর্তন করেন।
কূটনীতিক মোহাম্মাদ আব্দুল মুহিত
দুই সন্তানের মধ্যে বড় মেয়ে আনিকা মুহিত আমেরিকায় ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে গ্রাজুয়েশন করেছেন। বিয়েও হয়েছে সেখানে। এখন তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষককতা করছেন। ছোট মেয়ে জিহান মুহিত ক্লাস টেনে পড়ছে। বর্তমানে কোপেনহেগেনে মা-বাবার সাথে আছে। স্ত্রী রুবি পারভিন কোপেনহেগেনে বাঙালি কমিউনিটি এবং কূটনৈতিক পাড়ায় সামাজিক কর্মকাণ্ড ও আতিথেয়তায় বেশ জনপ্রিয়।

সফল এ কূটনীতিকের সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে ডেনমার্ক থেকে আই নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন সঠিকভাবে পালন করতে পারি। দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

মুহিত বলেন, মৌলভীবাজারের একজন মানুষ হিসেবে আমি গর্বিত। মৌলভীবাজার কেন, পুরো দেশটাই আমার। তবুও নিজের জন্মভূমির জন্য আলাদা ভালোবাসা থাকবে। মৌলভীবাজারের একটা ঐতিহ্য আছে, যেখাসে সৈয়দ মুজতবার আলীর জন্ম। আমি যেন সেই ঐতিহ্য ধরে রাখতে পারি।’

Manual2 Ad Code

কূটনীতিক মুহিত বলেন, ‘আমি যে দায়িত্বে আছি, এখান থেকে দেশসেবার অনেক সুযোগ আছে। সেটা যেন খুব ভালোভাবে করতে পারি। মানুষের জন্য কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের সেবা করতে চাই। মৌলভীবাজার তো আমার হৃদয়ে…।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code