ম্যাকের পোর্ট বা কিবোর্ডে পানি ঢুকলে সতর্ক করবে অ্যাপল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: অনেক সময় ব্যবহারকারীর অজান্তে পানি বা তরল পদার্থ কম্পিউটারে প্রবেশ করে ডিভাইসের ক্ষতি করতে পারে। এজন্য ‘লিউকুইডডিটেকশন’ নামে নতুন ফিচার নিয়ে এল অ্যাপল। ম্যাকের পোর্ট ও কিবোর্ডে পানি বা তরল পদার্থ ঢুকলে নতুন ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ম্যাকওএস সোনোমার অপারেটিং সিস্টেমে নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। এর ফলে ম্যাকের ডিভাইসের ক্ষতির সম্ভাবনা কমে যাবে।

Manual3 Ad Code

লিউকুইডডিটেকশন একটি ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এটি ম্যাকের টাইপ সি পোর্টে কাজ করে। পোর্টের ভেতর কোনো তরল পদার্থের উপস্থিতি যেমন–বৈদ্যুতিক প্রতিরোধের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন চিহ্নিত করে এই ফিচার। কোনো তরল পদার্থ চিহ্নিত করলেই সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠাবে অ্যাপল। এর সঙ্গে যুক্ত অন্য ডিভাইসকে বিচ্ছিন্ন করার পরামর্শ দেবে অ্যাপল। ব্যবহারকারীদের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এই নোটিফিকেশন পাঠানো হবে।

Manual6 Ad Code

যেসব ম্যাক ব্যবহারকারী এই ধরনের ক্ষতি নিয়ে চিন্তিত তাদের টুলটি অনেক কাজে দেবে। টাইপ সি পোর্টে এমন পর্যবেক্ষণের মাধ্যমে ডিভাইস ঠিক করার ব্যয় কমানো যাবে এবং নষ্ট হওয়া থেকে ডিভাইসকে রক্ষা করা যাবে।

Manual1 Ad Code

অ্যাপলের সীমিত ওয়ারেন্টি তরল পদার্থের ফলে সৃষ্ট ক্ষতিকে কভার করে না। এমনকি পানি নিরোধক আইফোন ও অ্যাপল ওয়াচের ক্ষেত্রেও ওয়ারেন্টি। এজন্য তরল পদার্থ চিহ্নিত করতে অ্যাপল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে।

অ্যাপলের বিভিন্ন পণ্যে ‘লিকুইড কন্টাক্ট ইনডিকেটরস’ (এলসিআই) পাওয়া যায়। এগুলো এক ধরনের স্টিকার যেগুলো পানির সংস্পর্শে রং পরিবর্তন করে। প্রযুক্তিবিদদের জন্য এই সূচকগুলি ভিজ্যুয়াল সংকেত হিসাবে কাজ করে। কোনো ডিভাইস তরলের সংস্পর্শে এসেছে কিনা তা নির্ধারণ করতে এই স্টিকারগুলো সাহায্য করে।

অ্যাপল নিজস্ব ওয়েবসাইটে বলছে, ম্যাকের ল্যাপটপ, কম্পিউটার ও অ্যাপলের ওয়্যার ও ওয়্যারলেস কিবোর্ডে এলসিআই যুক্ত করা হয়েছে, যাতে এই পণ্যগুলি তরলের সংস্পর্শে এলে তা চিহ্নিত করা যায়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code