ম্যানসিটিতে করোনার হানা, আক্রান্ত দুই ফুটবলার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

প্রিমিয়ার লিগ শুরুর প্রাক্কালে দুঃসংবাদ ম্যানচেস্টার সিটি শিবিরে। ক্লাবের দুই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মিডফিল্ডার রিয়াদ মাহরেজ এবং ডিফেন্ডার এমেরিক লাপোর্তের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেই বিবৃতিতে জানানো হয়েছে, দুইজনের কারো মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। আর এই মুহূর্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে আছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের করোনা টেস্টে রিয়াদ মাহরেজ এবং এমেরিক লাপোর্তের রিপোর্ট পজিটিভ এসেছে। দুইজনই এখনো প্রিমিয়ার লিগ এবং বৃটিশ সরকারের দেওয়া করোনা প্রোটোকল মেনে সেলফ আইসোলেশন মেনে চলছেন।’

Manual7 Ad Code

এদিকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম। তবে এই দুই ফুটবলারের কোনো ম্যাচ মিস করার সম্ভাবনা নেই। কারণ ম্যানসিটির প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

Manual6 Ad Code

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর তাদের খোঁজ নেওয়ার জন্য টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাহরেজ ও লাপোর্তে। মাহরেজ লিখেন, ‘আমি ভালো আছি। আমার খোঁজ নেওয়ার জন্য এবং অনুপ্রেরণামূলক বার্তা দেওয়ায় সবাইকে ধন্যবাদ। সাবধানে থাকবেন।’

Manual7 Ad Code

অপরদিকে লাপোর্তে লিখেন, ‘আমাদের খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সব ভালোই যাচ্ছে। আমরা প্রোটোকল মেনে কোয়ারেন্টাইনে আছি। সবাই নিজের যত্ন নিবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code