ম্যারিল্যান্ডে মনোমুগ্ধকর হুমায়ুন আহমেদ সাহিত্য-সাংস্কৃতিক সন্ধ্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

ম্যারিল্যান্ডের রকভিল হোটেলে গত ১৮ই ডিসেম্বর বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন (বিএএফ) উদ্যোগে “হুমায়ুন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২১” অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কবিরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে, সংগঠনের সভাপতি আফতাব আহমেদের সভাপতিত্ত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক হাসান চৌধুরীর পরিচালনায় সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদপত্নী মেহের আফরোজ শাওন, বিশেষ অতিথি ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্তাধিকারী মাজহারুল ইসলাম, এটিএন বাংলার প্রধান বার্তা পরিচালক জই মামুন, ডিসি একুশে এলায়েন্সের কোঅর্ডিনেটর এবং বিশিষ্ট লেখক সামছুদ্দীন মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল, মোহাম্মদ ফারুক, বাবুল চৌধরী, লস্কর আহমেদ, সাইফুল বাবর, মতিন পারভেজ, মেনন হক, খালেদ ফিরোজ, সারোয়ার মিয়া, ইসমাঈল হোসেন, মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির বাবু, নুরুল ইসলাম মোল্লা, আলতাফ হোসেন, তানভীর হাসান, রাউডি রায়হান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শফিউল্লাহ, আনোয়ার জিন্নাহ, মামুন মুতালিব, জুয়েল মজুমদার প্রমুখ।

Manual7 Ad Code

করোনা ও অমিক্রনের জন্য খুবই সীমিত পরিসরে এ ঘরোয়া অনুষ্ঠানটি শুরু হলেও পরে আর ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে বক্তারা হুমায়ুন আহমেদের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। অনেকে তার ব্যক্তিগত স্মৃতিচারণ ও করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ শাওন খালি গলায় হুমায়ুন আহমেদ এর কয়েকটি বিখ্যাত গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code