যশোরের আট উপজেলায় ৫৩ লক্ষ বই পেয়েছে শিক্ষার্থীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

বেনাপোল (যশোর) :
যশোরে চলে এসেছে নতুন বই। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এবার প্রায় এক মাস আগে থাকতেই যশোরের আট উপজেলায় চলে এসেছে প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত সরকারী বই। উপজেলা শিক্ষা অফিস থেকে বইগুলো ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্টানের প্রধানরা বুঝে নিতে শুরু করেছেন। ফলে সারা দেশের মত যশোরের আ্ট উপজেলায় সরকারী ও বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় সাড়ে চারলক্ষ শির্ক্ষাথী আগামী বছরের প্রথম দিনে বই উৎসবের আনন্দে ভাসবে।

Manual1 Ad Code

যশোর জেলা শিক্ষা অফিস সুত্রে জানাগেছে জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ লক্ষ ৭ হাজার ১৯৭টি বই ও প্রাথমিকে ১৪ লক্ষ ৫৫ হাজার ৭৫টি বই সরবারহ করা হয়েছে। মোট ৫৩লক্ষ ১৮ হাজার ২১৭টি বই বিতারন করা হবে যশোর জেলার প্রায় সাড়ে ৪ লক্ষ শিক্ষার্থীদের মাঝে। মাধ্যমিকে যশোরের আট উপজেলায় সাড়ে পাঁচশ বিদ্যালয়ের মধ্যে যশোরের শার্শা উপজেলায় ৩লক্ষ ৪৮ হাজার বই, সদর উপজেলায় ৮লক্ষ ৭১হাজার একশ বই, মনিরামপুর উপজেলায় ৪লক্ষ ৬৯ হাজার বই, বাঘারপাড়া উপজেলায় ১লক্ষ ৯৬হাজার ১৯৭টি বই,ঝিকরগাছা উপজেলায় ২লক্ষ ৮৭হাজার ৭৭৫টি বই, চৌগাছা উপজেলায়২লক্ষ ৯৫ হাজার ৬০০ বই, কেশবপুর উপজেলায় ২লক্ষ ২৪ হাজার ২২৫টি বই,অভয়নগর উপজেলায় ৩লক্ষ ১৪ হাজার ৯০০টি বই বিতারণ করা হবে। আর দাখিল শ্রেনীতে আট উপজেলায় মোট ৮লক্ষ৬৩ হাজার ৯৯টি বই সরবারহ করেছে যশোর শিক্ষা অফিস।

Manual2 Ad Code

অপর দিকে যশোরের আট উপজেলায় প্রাথমিকে ১হাজার ২শ৮৯টি বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৪ লক্ষ ৫৫ হাজার৭৫টি বই সরবারহ করা হয়েছে।এর মধ্যে শাশা উপজেলায় ২লক্ষ ৮৯ হাজার ৫০৩টি বই, সদর উপজেলায় ৪লক্ষ ৬হাজার ২০০ বই, মনিরামপুর উপজেলায় ২লক্ষ ১৪ হাজার ৫১৮টি বই, বাঘারপাড়া উপজেলায় ১লক্ষ ১ হাজার ২৭১টি বই,ঝিকরগাছা উপজেলায় ১লক্ষ ৭৮হাজার ১১৯টি বই, চৌগাছা উপজেলায়১লক্ষ ১৬ হাজার ৯১৬টি বই, কেশবপুর উপজেলায় ১লক্ষ ৩৭ হাজার ৫৫০টি বই,অভয়নগর উপজেলায় ১লক্ষ ৯ হাজার ৯৯৮টি বই বিতারণ করা হয়েছে।

Manual6 Ad Code

বই বিতারণ সম্পর্কে জানতে চাইলে যশোর জেরা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম জানান , একমাস আগেই জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে সরকারী বই পৌছানো শুরু হয়েছে। ২০২০ সালের ১লা জানুয়ারী জেলার সকল প্রাথমিমক বিদ্যালয়ে একযোগে বই উৎসব শুরু করে বই বিতারণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ে বই পৌঁছে গেছে।

যশোর জেলা শিক্ষা অফিসার এ,এস,এম আব্দুল খালেক জানান, এক সময় যশোর অঞ্চালে বইয়ের জন্য মাসের পরম মাস শিক্ষক ,অভিভাবকদের অপেক্ষা করতে হতো। অনেক অভিভাবকের নতুন বই কেনার সার্মথ্য ছিল না। কিন্তু বর্তমান সরকার এখন সম্পূর্ন বিনামুল্যে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code