যুক্তরাজ্যের হাসপাতালে কর্মী সংকট : সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত 

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code
মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে : 

যুক্তরাজ্যে রোগীর চাপ বেড়েই চলেছে লন্ডনের হাসপাতালগুলোতে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে পরিস্থিতি সামলাতে এখন সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়।

ওমিক্রনের কারণে এরইমধ্যে অনেক স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে সৃষ্ট সংকট নিঃসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যকে হাসপাতালে নিয়োজিত করা হয়েছে।তাদের মধ্যে রয়েছেন ৪০ জন চিকিৎসক।

Manual1 Ad Code

এই চিকিৎসকরা রোগীদের সামলাতে এনএইচএস কর্মীদের সহযোগিতা করবেন। তবে বাকি ১৬০ কর্মকর্তার কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই। তাদেরকে নিয়োজিত  করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করার জন্য।

Manual8 Ad Code

এদিকে সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির হেলথ ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে যে, জনগণের চিকিৎসা ব্যহত হওয়ার ঝুঁকি সরকার উপেক্ষা করতে পারেনি।

Manual7 Ad Code

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। এতে জানানো হয়েছে, এরইমধ্যে অনেক সেনা কর্মকর্তা কাজ শুরু করে দিয়েছেন। বাকিরা এ মাসের শেষে যুক্ত হবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code