যুক্তরাজ্যে একই পরিবারের ভাইবোন শাজমিন ও শাহেজ “র কৃতিত্বপূর্ণ ফলাফল

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন :

Manual3 Ad Code

ব্রিটেনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে একই পরিবারের দুইজন মেধাবী শিক্ষার্থী শাজমিন ও শাহেজ ।
সম্প্রতি মেধাবী শাজমিন আহমদ লন্ডনের ঐতিহ্যবাহী কিংন্কস কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে তথা স্কুল অব মেডিকেল এডুকেশনে গ্র্যাজুয়েট হয়েছেন। তারআগে সে আইবিএসসি পাশ করেছিলেন। এবার মেধাবী শাজমিন কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবায় ডাক্তার হিসেবে কর্মস্থল ইউনিভার্সিটি অব কলেজ লন্ডন হসপিটালে ইতিমধ্যে যোগদান করেছেন।

Manual2 Ad Code

একই পরিবারের অন্য মেধাবী শিক্ষার্থী হলেন- শাহেজ আহমদ। সে  ইন্জিনিয়ারিং এ স্টারসহ ফাস্ট ক্লাস পেয়েছে।
শাহেজ আহমদ – ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার অব ইন্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইন্জিনিয়ারিং এ স্টারসহ ফাস্টক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং সেও তার জীবনের প্রথম অধ্যায়ে  আলোকিত জীবনের নতুন কর্মস্থলে যোগদান করেছে।

এ আনন্দময় সংবাদগুলো মুঠোফোনে জানিয়েছেন – যুক্তরাজ্যের কিংক্রসে বসবাসরত তাদের গর্বিত পিতামাতা সৈয়দ সুহেল আহমদ ও রিনা বেগম।
তাদের সন্তানদের সাফল্যে প্রথমেই মহান আল্লাহ সোবহানাতায়ালার শুকরিয়া আদায় করে বলেন— সন্তানরা শুধু পরিবারের মুখ উজ্জ্বল করেনি। তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলে ব্রিটেনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জল হয়েছে।
সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত ও কর্মজীবনের সফলতা কামনা করে কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা-মা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code