যুক্তরাজ্যে করোনার টিকা: এক সপ্তাহে টিকা নিলেন ১ লাখ ৩৭ হাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: করোনা ভাইরাসের যুক্তরাজ্যে টিকাদান শুরুর প্রথম সপ্তাহেই দেশটিতে এক লাখ ৩৭ হাজারের বেশি মানুষ তা গ্রহণ করেছে। টিকাদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাদিম জাহাউয়ি এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।  ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ প্রথম শুরু হয় যুক্তরাজ্যে। গত ৮ ডিসেম্বর (মঙ্গলবার) দেশটির ৯০ বছর বয়সী এক নারী প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে করোনা মহামারি মোকাবিলা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছালো বলে ধারণা করা হয়ে থাকে। ইংল্যান্ডে এখ লাখ ৮ হাজার, ওয়েলসে ৭ হাজার ৮৯৭, উত্তর আয়ারল্যান্ডে ৪ হাজার, স্কটল্যান্ডে ১৮ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code