যুক্তরাজ্যে নগদ সহায়তা পাবে নিম্ন আয়ের পরিবারগুলো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের সরকার দেশটির লাখো নিম্ন আয়ের পরিবারকে নগদ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। জীবনযাত্রায় সহায়তা হিসেবে অর্থবছরজুড়ে সর্বোচ্চ ৯০০ ব্রিটিশ পাউন্ড (১০৮৪ ডলার) করে পরিবারগুলোকে দেওয়া হবে। মঙ্গলবার দেশটির কর্মসংস্থান ও পেনশন বিভাগ এই ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

কর্মসংস্থান ও পেনশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নগদ অর্থ সুবিধাপ্রাপ্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে।

Manual3 Ad Code

এই সহায়তার ঘোষণা দিয়েছিলেন চ্যান্সেলর জেরেমি হান্ট। একই ঘোষণায় তিনি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনেরও ঘোষণা দিয়েছিলেন। ওই সময় সরকার নগদ সহায়তা প্রদানের সময় সম্পর্কে কিছু জানায়নি।

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটির ৬০ লাখ প্রতিবন্ধীর জন্য পৃথকভাবে ১৫০ পাউন্ড করে দেওয়া হবে। আর পেনশনভোগী ৮০ লাখের বেশি মানুষকে দেওয়া হবে ৩০০ পাউন্ড করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code