যুক্তরাজ্যে নির্বিচারে গুলিতে ৬ জন নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিও নিহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার সকালে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই মারা যান। বাকি এক নারীর মৃত্যু হয় হাসপাতালে।

Manual1 Ad Code

পুলিশ বিবৃতিতে আরও জানায়, সবাই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  তবে এটি সন্ত্রাস-সংক্রান্ত ঘটনা নয়।  পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন এক বন্দুকধারীও ছিল। পরে হাসপাতালে আহত এক নারীর মৃত্যু হয়।

Manual7 Ad Code

স্থানীয় সংসদ সদস্য লুক পোলার্ড বলেন, নিহতদের মধ্যে একজন তরুণীও ছিল।

এ ঘটনাকে পোলার্ড ‘অবর্ণনীয় বেদানাদায়ক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে নাগরিকদের পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।

Manual4 Ad Code

বন্দুকের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের আইন অত্যন্ত কঠোর।  ফলে দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটে না বললেই চলে। বিগত ১১ বছরের মধ্যে এই প্রথম এভাবে নির্বিচারে গুলির ঘটনা ঘটল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code