যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধী গ্রুপের প্রধান গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের রাজতন্ত্রবিরোধী গ্রুপ রিপাবলিকের নেতা গ্রাহাম স্মিথসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

Manual6 Ad Code

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে শতাধিক প্ল্যাকার্ড জব্দ করা হয়। রিপাবলিকের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ করা হয়েছে।

আলজাজিরা ও রয়টার্সের তথ্যমতে, রাজা চার্লসের রাজ্যাভিষেকের কয়েক ঘণ্টা আগে লন্ডনের রাস্তায় রিপাবলিক গ্রুপের সদস্যরা ‘নট মাই কিং’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের কাছে জড়ো হন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ আন্তর্জাতিক আইনে ‘স্পষ্টভাবে সুরক্ষিত’।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code