যুক্তরাজ্যে লকডাউনের সময়সীমা বাড়লো আরও তিন সপ্তাহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

লন্ডন ( যুক্তরাজ্য ) অফিস :

Manual7 Ad Code

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৩ মার্চ থেকে লকডাউন নির্দেশনা জারি হয়েছিল যুক্তরাজ্যে। এ নির্দেশনায় এখনো বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ ইত্যাদি।

Manual3 Ad Code

তবে এ করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনের সময়সীমা বৃহস্পতিবার থেকে আরো তিন সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
তিনি জানান, ‘দেশের পরিস্থিতি বিবেচনা করে এখনই লকডাউন শিথিল না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের সংক্রমণের হার এখনও অতটা নিচে নামেনি যতটা দরকার।’

Manual2 Ad Code

যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার) যুক্তরাজ্যে মারা গেছেন অন্তত ৮৬১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code