যুক্তরাজ্য ছাত্রলীগের বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগ এর আলোচনা সভা ২৩ ডিসেম্বর সোমবার লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ ফয়েজ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় l

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদl প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী l

Manual6 Ad Code

সভায় বক্তারা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকলের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন l

Manual6 Ad Code

বক্তারা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজ আমরা পরিচয় দিতে পারছি বিশ্বের দরবারে l সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করার জন্য সরকারের নিকট অনুরোধ করা হয় l

বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং খাঁটি সোনার বাংলায় পরিণত হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন l

Manual4 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও জন কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,দপ্তর সম্পাদক শাহ শামিম আহমেদ, মানবাধিকার সম্পাদক সারব আলী, ,ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মিয়া , সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম , মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসন আরা মতিন ও আঞ্জুমান আরা আন্জু, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন,সহ-সম্পাদক জামাল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ, ফয়সল হোসেন সুমন ।

Manual8 Ad Code

সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝলক পাল, যুক্তরাজ্য কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহিব উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া যুক্তরাজ্য তাঁতী লীগের সভাপতি আব্দুস সালাম,ছাত্রলীগের সৈয়দ মারুফ আহমেদ, শাহাদাত জয়,শাকিল,শিহাব হোসেন জেবিন,শেখ সুমন, বাধঁন, সুকেশ সরকার,সজীব খান, সুমন,মেহেদি হাসান ,শফিক,সোহাগ সহ অসংখ্য যুক্তরাজ্য আওয়ামী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code