যুক্তরাজ্য বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জালাল উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস। একটি বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ও জামাত শিবিরের লোকেরা পরিকল্পিতভাবে জালাল উদ্দিনের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যসহ বহি:বিশ্বে বাংলাদেশীরা সহ অবস্থানের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু তথাকথিত চিকিৎসার নামে তারেক রহমান যুক্তরাজ্যে আসার পরই, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে বিএনপি/জামাত চক্ররা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তার অন্যতম প্রমাণ হলো বিশ্বের উন্নয়নশীল দেশ কানাডা। কানাডা আদালত কর্তৃক বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিপূর্বে স্বীকৃতি দিয়ে একটি রায় দিয়েছে। তার পরই তারা (বিএনপি/জামাত) থেমে নেই।বিবৃতিতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন নির্বাচনের সুবাতাস বইছে, তখনই বিএনপি/জামাত চত্রু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে বসে সরকারে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বার্মিংহাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জালাল উদ্দিনের উপর হামলা ছিল তাদের পরিকল্পনার অংশ বিশেষ। বিএনপি/জামাত চত্রেুর এ হামলার প্রতিবাদের আমাদের ভাষা নেই। তারা প্রবাসে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রায়তাঁরা করছে। জালালের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code