যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ অতিক্রম না করার বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে চীন। শুক্রবার এক টেলিফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ‘পুরনো একতরফা মাস্তানির রুটিন’ বন্ধ করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

চীনা পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, চীনের অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের বৈধ উদ্বেগে অবশ্যই ওয়াশিংটনকে মনোযোগ দিতে হবে। ‘রেশমপোকার মতো কাটার’ কৌশল ব্যবহার করে চীনের ‘রেড লাইন’ অতিক্রম করার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে উত্তেজনার প্রকাশ। যদিও দেশ দুটির প্রেসিডেন্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code