যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কে দাওয়াত দিলো, না দিলো এগুলো বিষয় নয়। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই গণতন্ত্র শেখাবে।

Manual5 Ad Code

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘দেশে একসময় গণতন্ত্র ছিলো না, এ দেশের লোকই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামীতে এই গণতন্ত্রকে আরও পরিপক্বতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো। অন্য কেউ করতে পারবে না। আর আমেরিকায় দেখলেনই তো গণতন্ত্রের নমুনা। সুতরাং আর কাদেরকে দাওয়াত দিয়েছে সেগুলো আর দেখছি না। কাকে দাওয়াত দেবে না দেবে সেটা তাদের দায়-দায়িত্ব।

Manual6 Ad Code

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সম্মেলন তো শত শত হয় দুনিয়াজুড়ে। নতুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন খুব কষ্ট করে হোয়াইট হাউসে এসেছেন। যা ঝামেলা হয়েছিল, আপনারা জানেন না? এখনও ক্যাপিটালে (কেইস নিয়ে) ঝামেলা যাচ্ছে। এ রকম একটা পরিপক্ব গণতান্ত্রিক দেশ আমেরিকা, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা সেদিক থেকে ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই শেখাবে।

মন্ত্রী বলেন, ‘আমরা গত অনেক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র। সব দেশেই কিছু দুর্বলতা আছে। এ দুর্বলতাকে সামনে নিয়ে আমরা দিনে দিনে যাতে আরও ভালো করতে পারি, আমরাই ঠিক করবো। অন্যের ফরমায়েশে ভালো হয় না। এইগুলো শুধু মুখে বললেই হবে না। এইজন্যে মানসিকতা দরকার। আমাদের দেশে সহনশীলতা আরও বাড়াতে হবে। এটার একটু অভাব পরিলক্ষিত হয়।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code