যুক্তরাষ্ট্রের চাপ সামলেই রুশ ক্ষেপণাস্ত্র কিনবে তুরস্ক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক ::  রুশ ‘এস-৪০০’ কেনা নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবুও অস্ত্র কেনার সিদ্ধান্তে অটল তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ান। এ নিয়ে সম্প্রতি দু’দেশের মধ্যে ‘বাণিজ্যিক সংকট’ দেখা দিয়েছে। চলছে পারস্পরিক বার্তা বিনিময়। তবে এই সংকট সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এর জন্য মার্কিন চুক্তিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

Manual6 Ad Code

শুক্রবার তিনি বলেন, দু’দেশের মধ্যে চলমান সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা একটি পরিবেশ তৈরির চেষ্টা করছি। যা হবে- রাশিয়ার সঙ্গে ‘এস-৪০০’ কেনার যে চুক্তি হয়েছে, তা যেনো যুক্তরাষ্ট্রের কাছে আগে হওয়া ‘এফ-৩৫’ চুক্তিতে কোনো ধরনের প্রভাব না ফেলে।

Manual8 Ad Code

প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এফ-৩৫’ কেনার ব্যাপারে এখনও আলোচনা চলছে। অন্যদিকে, চলতি বছরের অক্টোবর থেকে তুরস্কে রুশ ‘এস-৪০০’ স্থাপন করা শুরু হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

উল্লেখ্য, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাশিয়া থেকে ‘এস-৪০০’ কেনার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। আর দেশটির এ সিদ্ধান্তে তাদের প্রতি সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সতর্কতায় বলা হয়েছে, তুরস্ক যদি রাশিয়া থেকে ‘এস-৪০০’ কিনে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এফ-৩৫’ কেনার যে চুক্তি হয়েছে, তা বাতিল হয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সতর্কতা পেয়েও এরদোয়ান বলছেন, ‘আঙ্কারা যুক্তরাষ্ট্রের দাস নয়’ যে, তারা সিদ্ধান্ত দেবে আর আমরা তাদের কথা মেনে অস্ত্র কিনবো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code