

আমেরিকা অফিস: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, যুক্তরাষ্ট্রের এই ৩৩ পৃষ্ঠার নথি রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।গত সপ্তাহে প্রকাশিত কৌশলে বলা হয়েছে, ইউরোপ সভ্যতাগত বিলুপ্তির মুখে এবং যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবে দেখা হয়নি। বিদেশি
প্রভাব দমন, ব্যাপক অভিবাসন ঠেকানো এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপমূল্য প্রত্যাখ্যানের মতো বিষয়কে নথিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তা ও বিশ্লেষক কৌশলের ভাষা নিয়ে আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নথিটির অবস্থান ক্রেমলিনের ভাষার সঙ্গে মিল রেখেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এ রবিবার প্রকাশিত সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা যে সমন্বয় দেখছি, তা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেকটাই মিলে যায়। তিনি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছেন, মস্কো এখনও নথিটি বিশ্লেষণ করছে।