যুক্তরাষ্ট্রের পেটারসনে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার দুইদিনব্যাপি কনসুলেট সেবা 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ আদনান : 
যুক্তরাষ্ট্রের নিউজারসির পেটারসনে গত ২৯, ৩০ মে হয়ে গেল ভ্রাম্যমাণ কনসুলেট সেবা । জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ও বাংলাদেশ কনসুলেট অফিস নিউইয়রকের সহযোগীতায় দুইদিনব্যাপি ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকালে বিপুল পরিমান প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন ।
পেটারসনের বিডি সুপারমারকেটে সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত এ কনসুলেট সেবা প্রদানকালে উপস্থিত  ছিলেন,  কনসাল জেনারেল সৈয়দা ফয়জুননেসা, ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, কনসাল আয়শা খাতুন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, মনজুর চৌধুরী জগলু, ভারপ্রাপ্ত সাধারন লোকমান হোসেন, বিডি সুপারমারকেটের পরিচালক আককাস আলী, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাহফুজ আদনান সহ পেটারসনের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবরগ ।
উপস্থিত কনসাল জেনারেল সৈয়দ ফয়জুননেসা বলেন, নিউইয়রক কনসুলেট সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে আছে । আমরা চাই যেন প্রবাসী বাংলাদেশীরা আমাদের থেকে সঠিকভাবে সেবা পেয়ে থাকে । জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বাংলাদেশ কনসুলেট অফিসকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা প্রতিবছর নিউইয়রক কনসুলেটের সহযোগিতায় এরকম করমসুচি গত ৭ বছর যাবত করে আসছি । পেনডামিকের কারণে গেল বছর আমরা আয়োজন করতে পারি নাই । সকলের সহযোগিতায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code