যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রিপোর্টে ‘ইতিবাচক পয়েন্ট’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রিপোর্টে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক পয়েন্ট রয়েছে বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি মনে করেন তথ্যপ্রযুক্তিতে মার্কিন বিনিয়োগ বাংলাদেশের জন্য ভালো হবে। সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই রিপোর্ট বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, ‘তাদের মূল আগ্রহের কথা বলেছে জ্বালানি ও আইটি। আমরা মনে করি জ্বালানিতে তাদের অনেক বিনিয়োগ আছে। পাশাপাশি আইটিতে বিনিয়োগ এলে সেটি আমাদের জন্য ভালো হবে। তিনি বলেন, ‘তারা যেসব চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার কথা বলেছে, একই ধরনের কথা বিভিন্ন সময়ে জাপানি বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্য যারা বিনিয়োগ করে, তারাও বলেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code