যুক্তরাষ্ট্রে এফবিআই এর যেসব অ্যাপ ইনস্টল না করতে পরামর্শ দিয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

আপনার অতিকষ্টের সঞ্চয় হারাতে না চাইলে এখনই সাবধান হন। অযাচিতভাবে আপনার কাছে আসা অনাকাঙ্খিত বার্তা যেন আপনাকে ভুল পথে পরিচালিত করে না করে। এখনই সময় সর্তকতার পথ বেছে নেবার। কারণ অযাচিতভাবে আসা একটি বার্তা দিয়ে এটি শুরু হয়, আর শেষ হয় আপনার অতিকষ্টের সঞ্চয় হারানোর মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) স্মার্টফোন বা পিসিতে অপরিচিত উৎস থেকে আসা অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে সতর্ক করেছে।

Manual8 Ad Code

সংস্থাটি মতে, সম্প্রতি প্রতারকেরা ফোনকল ও এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। যা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্থ করছে। জীবন যাপনে নেতিবাচক প্রভাব তৈরী করছে।

Manual7 Ad Code

এফবিআই জানায়, প্রতারকেরা ‘স্পুফিং’ প্রযুক্তির মাধ্যমে ক্লোন করা সরকারি সংস্থা বা ব্যাংকের প্রাতিষ্ঠানিক নম্বর থেকে ফোনকল বা টেক্সট পাঠাচ্ছে। ফলে এটি আসল ভেবে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন অহরহ। অনেকক্ষেত্রে প্রতারকেরা অ্যাপের লিংক পাঠিয়ে তা ইনস্টল করতে বলে, যা ইনস্টল করা মাত্রই স্মার্টফোন বা পিসিতে ম্যালওয়্যার ঢুকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও অনলাইনে আর্থিক লেনদেনের সব পাসওয়ার্ড তুলে দেয় অপরাধীর হাতে। আর খুব সহজে প্রতারক চক্র আর্থিক একাউন্টগুলো থেকে সব টাকা হাতিয়ে নিয়ে মানুষকে ফতুর করে দিতেও তারা খুব বেশি সময় নিচ্ছে না।

এসব ঝুঁকি এড়াতে মেইল, এসএমএস, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ বা অন্য কোনো সামাজিক মাধ্যমে টেক্সটের মাধ্যমে পাওয়া কোনো অ্যাপ স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এফবিআই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যুক্তরাষ্ট্রে এফবিআই এর যেসব অ্যাপ ইনস্টল না করতে পরামর্শ দিয়েছে
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code