যুক্তরাষ্ট্রে গর্ভপাতের ওষুধ সরবরাহ করায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইন প্যাক্সটন নিউ ইয়র্কের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। দায়ের করা অভিযোগে বলা হয়, ওই চিকিৎসক টেলিমেডিসিনের মাধ্যমে টেক্সাসের এক নারীকে গর্ভপাতের ওষুধ সরবরাহ করেছিলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

মামলাটি টেক্সাসের কলিন কাউন্টি জেলা আদালতে দায়ের করা হয়েছে। প্যাক্সটন অভিযোগ করেছেন, নিউ ইয়র্কের নিউ পল্টজ এলাকার চিকিৎসক মার্গারেট কার্পেন্টার মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল নামের দুটি ওষুধ টেলিমেডিসিনের মাধ্যমে টেক্সাসের এক নারীকে সরবরাহ করেছেন। গর্ভপাতের জন্য এদুটি ওষুধ ব্যবহৃত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অর্ধেকেরও বেশি ঘটনায় ওষুধের মাধ্যমে গর্ভপাত করানো হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাত নিষিদ্ধ করার জন্য রাজ্যগুলিকে অনুমতি দেওয়ার পর বিষয়টি আগ্রহের আরও কেন্দ্রে চলে আসে। ইতোমধ্যেই ২০টিরও বেশি রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code