যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: হোয়াইট হাউস তার সুইং স্টেট যার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

অক্টোবর উল্টালেই নভেম্বর। ক্যালেন্ডারের কুষ্ঠিতে মাত্র এক পাতার ব্যবধান। দিনক্ষণ গুনতে গুনতে একেবারে হাতের নাগালে চলে এসেছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ৫০টি বিশাল রাজ্যের ভুখণ্ডে এখন ভোট দামামার বিউগল।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

কোন রাজ্য কার দখলে, কোন রাজ্যে কত ভোট- সেই জ্যামিতিতে ঘুম হারাম দুই প্রার্থীর। প্রচার ঘুঁটি সাজাচ্ছেন এই অঙ্কেই। ইলেক্টোরাল কলেজনির্ভর ভোট পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে রাজ্যগুলোয় মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হতে দরকার ন্যূনতম ২৭০টি।

যার অর্ধেকের বেশিই রয়েছে ‘সুইং স্টেট’ তথা ঝুলন্ত রাজ্য বা দোদুল্যমান রাজ্যগুলোয়। যেখানে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটার দ্বিধায় থাকেন কাকে ভোট দেবেন? আর এই ঝুলন্ত রাজ্যগুলোতেই যার জয় হবে, তিনিই হবেন সাদা বাড়ির অধিপতি। হোয়াইট হাউসের আগামী চার বছরের মালিক।

Manual8 Ad Code

মার্কিন নির্বাচনের ক্রীড়নক এই ১২ সুইং স্টেটের ভোট টানতে প্রচারণার শুরু থেকেই মরিয়া হয়ে উঠেছেন রিপাবলিকান প্রার্থী ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিরোধী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। নাওয়া-খাওয়া ভুলে একটির পর একটি এই রাজ্যগুলোতেই ছুটছেন। চষে বেড়াচ্ছেন প্রতিটি শহরের ওলিগলি।

Manual7 Ad Code

তবে দিন যতই যাচ্ছে, এবারের নির্বাচনে বাইডেনের জয়ের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের পূর্বাভাস অনুযায়ী, ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ৭৭ বছর বয়সী বর্ষীয়ান বাইডেনেরই ইলেক্টোরাল কলেজ জয়ের সম্ভাবনা ৯১ শতাংশ।

নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। চলছে শেষ ধাপের প্রচারণা। করোনা থেকে সুস্থ হতে না হতেই চলতি সপ্তাহে ফের মাঠে নামেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো টার্গেট করেন সেই ‘সুইং স্টেট’গুলোই। সোমবার সারা দিন র‌্যালি-সমাবেশ-জনসংযোগ করেন ফ্লোরিডায়। শেষ করেই মঙ্গলবার ছুটে যান অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code