যুক্তরাষ্ট্রে সন্তানের বেড়ে ওঠার খরচ বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মাফি মেন্ডোজার কাছে মূল্যস্ফীতি মানে এবারের গ্রীষ্মে ছেলের বিশেষ সপ্তাহ পরিকল্পনায় থাকছে না। এই বিশেষ সপ্তাহে তার পরিবারের সব ছেলে- নিজের তিন ছেলে ও আত্মীয়দের ছেলেরা তাদের পিটসবুর্গের বাড়িতে জড়ো হতো। এই জড়ো হওয়া অনেক ব্যয় বহুল। তিনি বলেন, প্রায় দশ ছেলে খাওয়ানোর খরচ অনেক। মুদির দোকানে পণ্যের চড়ামূল্যের কারণে জেনিফার স্মিথকে সৃজনশীল খাবারের সূচির দিকে নিয়ে গেছে। সোমবার মাংসবিহীন, পরিবারের জন্য নতুন খাদ্যপণ্য রাখার জন্য বৃহস্পতিবার ফ্রিজ পরিষ্কার করা। তুর্কি স্যান্ডউইচ, উচ্ছিষ্ট পাস্তা, সাউতিড মরিচ ও পেঁয়াজ এখন থাকছে বৃহস্পতিবার রাতের খাবারের তালিকায়।জেনিফার স্মিথ জানান, মুদির দোকানে তার ব্যয় অনেক বেড়ে গেছে। তিনি লক্ষ্য করেছেন স্ন্যাকফুড, চিজ-ইট, গোল্ডফিশ ক্র্যাকার্সসহ অনেক কিছু দাম বেড়েছে। তিনি বলেন, আমাদের সন্তানরা স্কুলে ফিরেছে, এখন কেনাকাটা করতে হচ্ছে। সব কিছুর দাম বেড়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code