যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের গুলিতে ৩ সহপাঠী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

মিশিগান ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে ১৫ বছর বয়সি এক ছাত্রের গুলিতে তার তিন সহপাঠী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।  স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

Manual6 Ad Code

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত তিনজনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এ ছাড়া নিহত অপর দুজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

Manual7 Ad Code

পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এ হামলার জন্য দায়ী। একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এ সময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

Manual3 Ad Code

যে স্কুলে এ হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অক্সফোর্ড শহরটি অবস্থিত।

বন্দুক হামলার ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে। কর্মকর্তারা বলছেন, হামলাকারী একই স্কুলের শিক্ষার্থী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code