যুক্তরাষ্ট্রে হারিকেন ‌‘ইয়ানের’ আঘাতে নিহত ৪৫

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন ইয়ান আঘাতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

শনিবার (১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু গাড়ি ভেসে গেছে। ১০ লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়টিকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code