যুক্তরাষ্ট্রে হু-হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কী হতে পারে আগামী ১৫ বছরে?

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, ২০৪০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে। এই বৃদ্ধির মূল কারণ হল, উচ্চ প্রজনন হার এবং অভিবাসন। গবেষণায় আরও জানা গিয়েছে যে, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বর্তমানে, দেশটিতে তিন-চতুর্থাংশ মুসলিম-ই হয় অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান।অভিবাসনের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে, আমেরিকান মুসলিম জনসংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে তা ৮.১ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

পিউ রিসার্চ সেন্টারের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যার গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম। এর অর্থ হল, মুসলিমদের প্রজনন হার বেশি। ফলস্বরূপ, আমেরিকায় আগামী দশকগুলিতে মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর জেরে মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মের নিরিখে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হবে।

আমেরিকায় দ্রুত গতিতে ও উল্লখযোগ্যহারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তা কখনওই খ্রিস্টান সম্প্রদায়কে ছাপিয়ে যেতে পারবে না। তুলনায় কম থাকবে মুসলমান জমসংখ্যা। তা সত্ত্বেও, ধর্মীয় কাঠামোর পরিবর্তন আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে এবং এই রূপান্তর সেদেশের সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে।

 

Manual8 Ad Code

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:

Manual3 Ad Code

* বিশ্বে মোট ৫৭টি মুসলিম দেশ রয়েছে।

Manual1 Ad Code

* এই দেশগুলিতে বসবাসকারী মুসলিমদের মোট জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়িয়েছে।

* মুসলিম জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ।

* বিশ্বের মোট জনসংখ্যা ৮ বিলিয়নের বেশি।

Manual2 Ad Code

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে, পৃথিবীজুড়ে মুসলিম জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়ালেও, খ্রিস্টধর্ম অনুসরণকারী মানুষের সংখ্যাও ২ বিলিয়ন ছাড়িয়েছে। যা খ্রীস্টান সম্প্রদায়ভুক্তদের দুনিয়ার বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code