যুদ্ধাপরাধ আদালত নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার মতো পারমাণবিক ক্ষমতাধর দেশকে ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য শাস্তি দিতে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টায় মানবতা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো ও পশ্চিমের সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। ওই সংকটের সময় অনেকেই আশঙ্কা করেছিলেন বিশ্ব পারমাণবিক যুদ্ধের কিনারায় দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমাবর্ষণ এবং ভিয়েতনাম যুদ্ধের প্রতি ইঙ্গিত করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর পরাধীনতার সময় থেকে পুরো মার্কিন ইতিহাস রক্তক্ষয়ী যুদ্ধের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে’। এক টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘এসব অপরাধের জন্য কাউকে দায়ী করা হয়েছে? সেখানে যুক্তরাষ্ট্রের রক্তের সাগরের নিন্দা করেছে কোন ট্রাইব্যুনাল?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code