যুদ্ধে হেরে গেলে টুকরো টুকরো হয়ে যাবে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে নিয়ে বোমা ফাটালেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ ফেডারেশনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধে হেরে গেলে রাশিয়া ‘বিলীন’ হয়ে যাবে।

রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এর আগে তিনি রুশ প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী। পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেকে কট্টর যুদ্ধবাজ হিসেবে নিজেকে তুলে ধরেছেন মেদভেদেভ।

Manual2 Ad Code

ইউক্রেন যুদ্ধ নিয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) টেলিগ্রামে পোস্টে মেদভেদেভ বলেন, ‘মস্কো যদি ইউক্রেন থেকে বিজয় লাভ না করে বিশেষ সামরিক অভিযান বন্ধ করে দেয়, তাহলে টুকরো টুকরো হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিলে যুদ্ধ শেষ হয়ে যাবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code