যুদ্ধ বন্ধের উপায় নিয়ে সৌদি আরবে আলোচনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে সৌদি আরবে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন ও দেশটির মিত্রদের প্রত্যাশা, প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা যুদ্ধ অবসানের উপায় নিয়ে নীতিগতভাবে একমত হবেন। যদিও এই আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

শুক্রবার আলোচনা শুরু হওয়ার আগে শুক্রবার শেষ রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ও জেদ্দাতে আলোচনায় প্রধান ইউক্রেনীয় দূত আন্দ্রি ইয়ারমাক বলেছেন, আমি ধারণা করছি এই আলোচনা কঠিন হবে। কিন্তু আমরা সত্যের ওপর দাঁড়িয়ে আছি।

Manual1 Ad Code

এই আলোচনায় রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। তবে ক্রেমলিন বলেছে, আলোচনায় তারা নজর রাখবে। চীন জানিয়েছে, তারা ইউরেশিয়া-বিষয়ক বিশেষ দূত লি হুইকে সৌদি আরবে পাঠাবে।

Manual7 Ad Code

লি বলেছেন, আমাদের বিভিন্ন মতভেদ রয়েছে। আমরা ভিন্ন অবস্থানের কথা শুনেছি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমাদের নীতিগুলো বিনিময় করা।

ইউক্রেন, রাশিয়া ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আয়োজনের মতো পরিস্থিতি নেই। কারণ রণক্ষেত্রে যুদ্ধ চলছে এবং ইউক্রেন রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ পরিচালনা করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code