যেভাবে ঘরে তৈরি করবেন আমলকীর আচার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

আমলকী হচ্ছে ভিটামিন ‘সি’র আঁধার। আমলকী খেতে পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। ছোট্ট এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এই ফল বেশ টক ও তেঁতো স্বাদের। কিন্তু আমলকী খাওয়ার পর পানি পান করলে মুহূর্তেই মুখে মিষ্টিভাব চলে আসে।

যদি আপনি কাঁচাআমলকী খেতে না পারেন, তবে চাইলে এর ঝাল-মিষ্টি আচার খেতে পারেন। এতে স্বাদে অনন্য এ আচার চাইলে প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে পারেন।

Manual4 Ad Code

আমলকীর আচার তৈরিতে যেসব উপকরণ লাগবে—

১. আমলকী ১ কেজি, ২. রসুন কুচি আধা কাপ, ৩. সরিষার তেল ১ কাপ, ৪. লবণ ১ চা চামচ, ৫. হলুদ গুঁড়া আধা চা চামচ, ৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, ৭. বিট লবণ ১ চা চামচ, ৮. তেঁতুল ৮/১০ কোয়া এবং ৯. চিনি ১ কাপ

৯. শুকনো লাল মরিচ ৮-১০টি, ১০. পাঁচফোড়ন ১ টেবিল চামচ, ১১. আস্ত ধনিয়া ১ চা চামচ, ১২. মিষ্টি জিরা বা মৌরি। সব একসঙ্গে ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে আধা ভাঙা করে নিন।

পদ্ধতি: চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে রসুন কুচি ভেজে নিন। তারপর অল্প সময় নেড়ে আমলকী, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল মিশিয়ে দিন। ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিন।

Manual8 Ad Code

প্রথমে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর চিনির পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে। তখনই এর মধ্য দিয়ে দিতে হবে গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ। চুলার আঁচ কমিয়ে আরও ১০-১৫ মিনিট নাড়তে হবে।

Manual6 Ad Code

আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমলকীর টক-ঝাল-মিষ্টি আচার। আচার ঠান্ডা হলে বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code