যেভাবে জানবেন আপনার ফোনটি আসল না নকল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

প্রযুক্তির অগ্রগতির এই সময়ে নানা রকম স্মার্টফোনে বাজার সয়লাভ। দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

Manual5 Ad Code

যেকোনও ফোন বাজার থেকে কেনার সময় ফোনটা আসল বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না, যাচাই না করেই কিনে ফেলি। অথচ সামান্য একটু ভুলেই বন্ধ হয়ে যেতে পারে কষ্টের টাকায় কেনা শখের ফোনটি।

Manual1 Ad Code

বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যেকোনও সময় ফোনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি না, যেভাবে জানবেন-

মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেওয়া হবে।

মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code