যেসব কারণে শীতে কমলা খাবেন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

Manual1 Ad Code

প্রচুর ভিটামিন সমৃদ্ধ একটি ফল কমলা। এমনিতেই কমলা অনেকের পছন্দের একটি ফল। কমলা শুধু খেতেই সুস্বাদু নয় এই ফলটির পুষ্টিগুণও অনেক। শীতের সময় কমলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।

কেননা শীতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে, ত্বক শুষ্ক ও ম্লান দেখায়। হজমশক্তিও কমে যায়। কমলা এমন একটি ফল যা শরীর সুস্থ রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া শীতের সময় এই ফলটি নিয়মিত খেলে যেসব উপকারিতা পাওয়া যাবে দেখে নিন।

১. আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে কমলা, জাম্বুরা খেলে স্ট্রোকের ঝুঁকি কমে।

২. শীতের দিনে কাশি একটি পরিচিত সমস্যা। এই সময় কমলা খেলে ঠাণ্ডা-কাশি প্রতিরোধ করা যায়।

Manual5 Ad Code

৩. শীতের দিনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক এবং হজম পদ্ধতি নাজুক অবস্থায় থাকে। কমলায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সব ধরনের ক্ষতি রোধ করে।

Manual2 Ad Code

৪. কমলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শুধু ওজনই কমায় না, হজমশক্তিও বাড়ায়। এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে । ফলে বারবার খাওয়ার প্রবণতা ৫. নিয়মিত কমলা খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি কমে যায়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code