যে গান শুনে হলো হাওয়া’র চিত্রনাট্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সাদাসাদা কালাকালা গানের রেশ কাটেনি এখনও, প্রেক্ষাগৃহেও টিকিটের আকাল। গতিময় এই ‘হাওয়া’র পালে নতুন হাওয়া লাগলো আবার। এবারও ছবিটি নতুন আলোচনার জন্ম দিলো গানের মাধ্যমে।
রবিবার (৬ আগস্ট) রাত থেকে ভাইরালের পথে ‘আটটা বাজে দেরি করিস না’ নামের একটি অদ্ভুত কথার গান। বাসুদেব দাস বাউলের গাওয়া গানটির কথা-সুর শ্রোতাদের মনে দোল দিচ্ছে। সঙ্গে বোনাস মেজবাউর রহমানের চিত্রায়ণ। গানটির কথা-সুর সংগৃহীত। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
গানটির প্রকাশ প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘‘গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছেন। আমি শুনেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। এই গানটি ‘হাওয়া’র স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হতো। বলা যায় গানটি শুনতে শুনতেই ‘হাওয়া’র চিত্রনাট্য লেখা।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code