

তার বিহীন সিলেটের এই ছবিটি গতকাল অনলাইন নিউজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর দেশ-বিদেশের সিলেটিরা মুগ্ধ হয়েছেন। অনেকের বিশ্বাস হয়নি এটা সিলেটের ছবি।
লন্ডন প্রবাসী তারেক মিয়া বলেন, প্রিয় শহরের এমন চমৎকার দৃশ্য দেখে প্রাণ ভরে গেছে। ফেসবুকে ছবিটি আপলোড করে লিখেছেন, আমার প্রাণের শহর সিলেট।
আমেরিকা প্রবাসী সালেহ আহমেদ লিখেছেন, সিলেটের এমন দৃশ্যই কাম্য প্রবাসীদের । এগিয়ে যাক আমার প্রিয় শহর।
সিলেটের অনেকেই তাদের ফেসবুক ওয়ালে ছবিটি আপলোড করে লিখেছেন, তারের জঞ্জাল শেষ, বিশ্বের অন্যান্য সিটির মত দেখতে আমার সিলেট সিটি। তারা ধন্যবাদ জানান, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সিটি মেয়রকে।
উল্লেখ্য, বিদ্যুতের ঝুলন্ত তার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে নীল আকাশ সিলেটের আগত দর্শনার্থীদের আলাদা মুগ্ধতা দিয়েছে। তারহীন সিলেট নগরী গড়ার প্রত্যয়ে শুরুতেই পবিত্র স্থান দরগা গেইট এলাকা থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আধুনিক ও বসবাস উপযোগী ডিজিটাল নগরীর গড়ার প্রত্যয়ে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ অনুযায়ী সিলেট নগরী থেকে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচ দিয়ে এসব তার প্রতিস্থাপন। যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দরগা গেইট এলাকায়। পর্যায়ক্রমে এটি গোটা সিলেট শহরেই খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।