রফতানিতে উল্লম্ফন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে আগের বছরের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি রফতানি আয় করেছে। পাশাপাশি চলতি বছরের জুলাই মাসে সরকার যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, তা পূরণ করেও ২ দশমকি ৫০ শতাংশ প্রবৃদ্ধি করেছে।
বুধবার (২ আগস্ট) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ইপিবির তথ্যমতে, চলতি বছরের জুলাই মাসে ৪৫৯ কোটি ২৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসে রফতানি হয়েছিল ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার সমপরিমাণ পণ্য। অর্থাৎ গত বছরের তুলনায় ৬০ কোটি ৮১ লাখ ডলার পরিমাণ আয় বেড়েছে, যা শতাংশের হিসাবে বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code