রবিবার থেকে বাড়ছে ওএমএসের আটার দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: সরকার ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমের আওতায় বিক্রি হওয়া আটার দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বুধবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্নির্ধারণ করে এই চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সূত্র জানায়, খোলা আটার দাম প্রতিকেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হচ্ছে।

Manual3 Ad Code

আগামী রবিবার (২০ নভেম্বর) থেকে খাদ্য অধিদফতরের পরিচালনায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিকেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে। এখন প্রতিকেজি খোলা আটা ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে প্যাকেট আটা প্রতিকেজিতে সাড়ে ৪ টাকা বাড়িয়ে দুই কেজির বিক্রি হবে ৫৫ টাকা দরে, যা এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code