রশি ছাড়া ১২৩ তলা ভবনে ওঠার চেষ্টা যুবকের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুই কিংবা চারতলা নয়, ১২৩ তলা ভবন বেয়ে ওঠার চেষ্টা, তাও আবার দড়ি কিংবা রশি ছাড়া! এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের লোটে ওয়ার্ল্ড টাওয়ারে। ২৪ বছর বয়সি ওই ব্রিটিশ যুবকের নাম জর্জ কিং-থম্পসন।

Manual3 Ad Code

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম ভবনটি বেয়ে ওঠার এমন চেষ্টায় অর্ধেকেরও বেশি ওঠার পর তাকে আটক করে পুলিশ। সোমবার শর্টস পরে ভবনটির ৭৩তলা বেয়ে উঠতে শুরু করেছিলেন জর্জ কিং থম্পসন।

Manual8 Ad Code

খবরে বলা হয়েছে, একপর্যায়ে তাকে থামিয়ে ভবনটির ভেতরে ঢুকতে বাধ্য করে সিউলের পুলিশ। তার এমন কর্মকাণ্ডের কারণে আকাশচুম্বী ভবনটির নিচে জড়ো হয়েছিলেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদের জন্য সেই যুবককে আটক করা হয়েছে।
তবে মজার ব্যাপার হলো— ওই ব্রিটিশ যুবক এই প্রথম এমন কাণ্ড ঘটালেন না। বরং ২০১৯ সালে লন্ডনের ‘শার্ড ভবন’ বেয়ে ওঠারও চেষ্টা করেছিলেন কিং থম্পসন। ওই সময় জেলেও যেতে হয়েছিল তাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code