রাঙ্গামাটির পর্যটনস্পটে ফিরছে প্রাণচাঞ্চল্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি

মহামারি করোনার কারণে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির সবকটি পর্যটন স্পট খুলে দেওয়ায় ভ্রমণ পিপাসু পর্যটক এবং পর্যটন স্পটে ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। পর্যটকের আগমণে ঝুলন্ত সেতু,পুলিশ পলওয়েল পার্ক, সাজেক ভ্যালিসহ জেলার বিভিন্ন দর্শনীয়স্থান ও পর্যটন স্পট মুখরিত হয়ে উঠেছে। হালকা শিশির ভেজা শরতের আগমনীতে বেড়েছে পর্যটক। তবে কাটেনি করোনার আক্রান্তের ভয়। ভ্রমণে আগ্রহ থাকলেও একদিকে প্রশাসনের বাঁধা আর অন্যদিকে মনের মধ্যে করোনার ভয় থাকাতে এবারে পর্যটন খাতে ২৫ কোটি টাকার লোকসান হয়েছে দাবি করছেন পর্যটন করপোরেশন।

Manual6 Ad Code

শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে মুখর হয়ে ওঠে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রগুলো। তবে সর্বশেষ ১ সেপ্টেম্বর পর্যটন স্পট খুলে দেওয়ায় এবার লোকসান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাঙ্গামাটি পর্যটন করপোরেশন। পর্যটন স্পট খুলে দিলেও  সরকারি নির্দেশনার স্বাস্থ্যবিধি মানতে হবে বাধ্যতামূলক।

Manual7 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পুলিশ পলওয়েল পার্ক, বরগাং রেস্টুরেন্ট  বেরান্ন্যে লেকসহ বিভিন্ন স্থানে পর্যটকের আনা-ঘোনা যথেষ্ট পরিমাণে দেখা যায়। তবে সরকারি স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, সেপ্তেম্বর থেকে পর্যটন খুলে দেওয়ায় আস্তে করে পর্যটক এবং পর্যটনস্থানে ফিরছে প্রাণচাঞ্চল্যে। তবে এভাবে যদি পর্যটকদের আনাঘোনা কম থাকে তাহলে পর্যটনখাতে যে ক্ষতি হয়েছে তা ঘাটতি পূরণ সম্ভব নয়। আগের সময়ে যে পরিমাণে পর্যটক আসতো সে অনুযায়ি গতমাসে পর্যটকদের সংখ্যায় ১০%আসেনি বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আস্তে করে যদি পর্যটক বাড়ে তাহলে পর্যটনশিল্পে প্রাণ ফিরে পাবে। এ বছর করোনার কারণে দীর্ঘমাস বন্ধ থাকাতে পর্যটন খাতে ক্ষতি হয়েছে অন্তত ২৫ কোটি টাকা।

 

 

Manual4 Ad Code

 

 

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code