রাজধানীতে বৃষ্টিতেও থেমে নেই মিছিল

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৯ দফাসহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল-স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক ও অভিভাবকরা।

Manual4 Ad Code

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি স্থানে দলে দলে মিছিল এবং স্লোগান দেন শিক্ষার্থীরা।

সকালে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সঙ্গে নানা ধরনের প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি। জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান।

বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়, ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা।

Manual2 Ad Code

রাজপথে নামেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, ইউআইইউসহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারো ইস্টওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code