রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল আরো ২৬ টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
রাজনগর প্রতিনিধি :-
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর “সংসদীয় আসন পুনরুদ্ধার ও উন্নয়ন সংগ্রাম পরিষদ ” ইউকে শাখা এবং ফেইসবুক -হোয়াট্অ্যাপ গ্রুপের সদস্যদের যৌথ আর্থিক সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল ২৬ টি অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সরঞ্জাম ।
মঙ্গলবার (৩১ আগস্ট) আনুষ্ঠানিক ভাবে সংগঠনের রাজনগর শাখার নেতৃবৃন্দ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বর্ণালী দাশের কাছে হস্তান্তর করা হয়।
রাজনগর “সংসদীয় আসন পুনরুদ্ধার ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং এম খছরু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, অধ্যাপক তোফায়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি  রানী চক্রবর্তী, মনুুসরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান ,উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদুর রহমান,
ইউপি আওয়ামী লীগ সভাপতি ফরজান আহমদ, উপজেলা পূূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কেতকি রঞ্জন ভট্টাচার্য্য, সংঘটিনটির সহ সভাপতি সায়েদ আহমদ খান, সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code