

রাজাপুর (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে দক্ষ কৃষক গড়ে তোলার লক্ষ্যে মুগ ডাল চাষের ওপর দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন। রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝালকাঠি জেলার উপ-পরিচালক মোঃ ফজলুল হক, পিরোজপুর জেলার উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর।
এছাড়াও উপস্থিত ছিলেন এগ্রেরিয়ান রিসার্চ ফাউন্ডেশনের পিআই ডঃ এম. জি. নিয়োগী, বিএআরআই‘র বিজ্ঞানী ডঃ মোঃ আলিমুর ইসলাম, বিএডিসি‘র যুগ্ম পরিচালক ডঃ মোঃ মিজানুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মোঃ ফারুক হোসেন মোল্লা, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ইসরাত জাহান মিলি, কাউখালি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলি আজিম শরীফ প্রমূখ।
এ প্রশিক্ষনে মাধ্যমে দক্ষ কৃষক গড়ে তোলার লক্ষ্যে কাউখালি উপজেলা থেকে ৫জন, নলছিটি উপজেলা থেকে ৫জন, ভান্ডারিয়া উপজেলা থেকে ৫জন ও রাজাপুর উপজেলা থেকে ১৫ জনসহ মোট ৩০ জন কৃষককে প্রশিক্ষন দেয়া হয়।