

ডেস্ক নিউজ: গল্পের মূল প্রেক্ষাপট একাত্তরের; মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অদম্য লড়াই ও ভূমিকা নিয়ে। তবে সেটাকে এ সময়ের উপযোগী করে সাজিয়েছেন নির্মাতা রায়হান রাফী। জুড়েছেন প্রেম-ভালোবাসা, বিয়ে-সংসারের বিষয়ও। যার কয়েক ঝলক দেখা গেলো সদ্য প্রকাশ্যে আসা ‘মন পোষ মানে না’ শীর্ষক গানের দৃশ্যে।
এটি মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘দামাল’-এর গান। গেয়েছেন সফল জুটি ইমরান ও কনা। রাসেল মাহমুদের কথায় সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে।