রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual6 Ad Code

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। খবর বাসসের।

Manual1 Ad Code

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Manual5 Ad Code

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

Manual8 Ad Code

শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১৪ দশমিক ৯, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহী ১২ দশমিক ২, রংপুরে ১৩, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code