রাশিয়ার হুমকিতে বিশ্বজুড়ে বাড়লো গমের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে রাশিয়া সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করার পর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। কৃষ্ণসাগরের মধ্য দিয়ে শস্যের চালানের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার চুক্তি থেকে মস্কো চলতি সপ্তাহে সরে দাঁড়ায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে বুধবার গমের দাম আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন গম বিক্রি হচ্ছে ২৫৩ দশমিক ৭৫ ইউরোতে। ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

Manual3 Ad Code

গমের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে দাম এক লাফে বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটা একদিনে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code