রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী উ. কোরিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

Manual1 Ad Code

রাশিয়ার সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করার আগ্রহ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার (৩০ ডিসেম্বর) ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি এই কথা বলেছেন। উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

কেসিএনএ বলেছে, চিঠিতে পুতিন, রাশিয়ার সামরিক ও বেসামরিক সবার প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কিম। একাধিক উদ্যোগের মাধ্যমে বিদায়ী বছরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দাবি করে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালকে কিম একবিংশ শতাব্দীর সেই বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন, যেখানে নব্য নাৎসিবাদকে প্রতিহত করে রুশ সেনাবাহিনী তাদের বিজয় নিশ্চিত করবে।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code