রাষ্ট্রপতি নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনও অযোগ্যতা নেই: সিইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনও ধরনের অযোগ্যতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে অবান্তর বিতর্ক সৃষ্টি করা হলে সেটা হবে অনাকাঙ্ক্ষিত।

Manual4 Ad Code

সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায় সিইসি এই কথা বলেন। সংবিধান, আইন, বিধি বিধান ও আদালতের রায় পর্যালোচনা করার কথা উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো. সাহাবুদ্দিনের কোনও ধরনের অযোগ্যতা নেই। আদালতের রায় ও সংবিধান অনুযায়ী দুদক কমিশনের রাষ্ট্রপতি হতে আইনি কোনও বাধা নেই।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশন মো. সাহাবুদ্দিনকে নিয়োগ দেয়নি। এটি নিয়োগ নয়। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এখানে আইনের কোনও ব্যত্যয় হয়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code