রাহুল গান্ধীকে পাবলিক বাসে দেখে অবাক যাত্রীরাও

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, লোকসভা নির্বাচনের চতুর্থ দফার প্রাক্কালে অভিনব প্রচার চালিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। রাতে হায়দরাবাদে সরকারি বাসে উঠেন রাহুল গান্ধী। আর কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। রাহুল গান্ধীকে বাসে দেখে যাত্রীরাও অবাক হয়ে যান।

Manual6 Ad Code

এমন সাধারণ বাসে সফর করছেন রাহুল গান্ধী, তা অনেকেই ভাবতে পারছেন না। তবে আনন্দিত হয়ে বাসে থাকা যাত্রীরা কথা বলেন রাহুলের সঙ্গে। সুবিধা–অসুবিধা থেকে শুরু করে সমস্যার কথা শোনেন রাহুল। আর কংগ্রেস জিতলে দেশের মানুষের কোন সুবিধা হবে এবং কী কাজ করতে চান তারা, সেটাও যাত্রীদের তুলে ধরেন কংগ্রেস প্রার্থী।

এদিকে এই সফর করার আগে রাহুল জনসভাও করেন। তারপর বাসে উঠে পড়েন। সরকারি বাসে উঠে মানুষের পাশে বসে সফর করেন। তখনই শুরু হয় লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কথাবার্তা। তেলাঙ্গানায় এখন কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি সঙ্গী হয়ে ওঠেন রাহুল গান্ধীর। কারণ রাহুল সভা করতে গিয়েছিলেন মালকাজগিরি লোকসভা কেন্দ্রে। সেখান থেকে বেরিয়ে তেলাঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠে পড়েন রাহুল। বাসে থাকা যাত্রীরা যখন সেটা বুঝতে পারেন তখন সবাই সেলফি নিতে শুরু করেন। এগিয়ে আসেন কথা বলতে।

Manual5 Ad Code

এছাড়া যাত্রীরা অনেকেই মুখোমুখি হয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন, সমস্যার কথা তুলে ধরেন। এই বাস সফরের পর্ব তুলে শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলেও।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code