রিয়ালকে হারিয়ে ৮ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করল চেলসি। ২০১২ সালে প্রথম এবং একবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল চেলসি। আর তারপর আট মৌসুম কেটে গেলেও খেলা হয়নি ইউরোপের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টের ফাইনালে। অন্যদিকে এই সময়ে চারটি ফাইনাল খেলে চারবারই শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার অপেক্ষার পালা শেষ হল চেলসির। আর তাতেই চ্যাম্পিয়নস লিগে দুই বছর পর আবারও অল ইংলিশ ফাইনাল দেখা যাবে। রাতে স্ট্যামফোর্ড ব্রিজে সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। রিয়ালের মাঠে ১-১ ড্র করে ফেরা ইংলিশ দলটি দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় ফাইনালের টিকেট কাটল।

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code