রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে বাজার মূলধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

অর্থনীতি ডেস্কঃ সূচকের উত্থানের মধ্য দিয়েই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে (৫ থেকে ৯ সেপ্টেম্বর) সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে (বাজার মূলধন) সাড়ে ২২ হাজার কোটি টাকা। একইসঙ্গে বেড়েছে বাজার মূলধনও। যা অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

Manual4 Ad Code

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহের মোট পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ২৭৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দুটি সূচকও অতীতের সব রেকর্ড ভেঙে নতুন মাইলফলক ছুঁয়েছে।

Manual8 Ad Code

বেশিরভাগ কোম্পানির শেয়ার ও সূচক বাড়ায় নতুন করে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাৎ, বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৪১৭ টাকা।

শুধু তাই নয়, বাজার মূলধনও অতীতের সব রেকর্ড ভেঙে এখন ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৯৫৭ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫৩৮ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৩৪ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৫৮৭ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৩৩৮ টাকা। যা শতাংশের হিসেবে ৫৫ দশমিক ৪০ শতাংশ।

গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২ হাজার ৭৭৭  কোটি টাকা। তার আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ২ হাজার ২৩২ কোটি টাকা। অর্থাৎ গড় লেনদেন বেড়েছে।

এ সময়ে ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি শেয়ারের দাম।

Manual6 Ad Code

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৭টি শেয়ারের দাম বেড়েছিল। এছাড়া কমেছিল ১১৪টির আর অপরিবর্তিত ছিল ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Manual3 Ad Code

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ কার্যদিবসে মোট ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে। এতে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৮০৩ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৩১পয়েন্টে দাঁড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code